নারায়ণগঞ্জসোনারগাঁও
সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জে জামায়াদ নেতা ইকবালের শোডাউন
NewsView

# 'গণভোটের ম্যান্ডেট ভূলুণ্ঠিত হতে দেওয়া হবে না'
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ইকবাল হোসাইন ভূঁইয়ার নেতৃত্বে নির্বাচনী প্রচারণায় বিশাল মোটর সাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকালে সোনারগাঁ থেকে শুরু করে কাচপুর, চিটাগাং রোড হয়ে পাঠানটুলি হাজীগঞ্জ নতুন রাস্তা মোড়ে এই শোডাউন শেষ হয়।
শোডাউনে বক্তব্য দেওয়ার সময় মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার সরকারের প্রতি কঠোর সতর্কবার্তা দেন।
তিনি বলেন, "এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিনে গণভোটের আয়োজন করার ঘোষণার মাধ্যমে পুরো জাতি হতাশ হয়েছে। আমরা স্পষ্ট বলতে চাই, নির্বাচনের দিন সকলে ভোট নিয়ে ব্যস্ত থাকবে। সেদিন জুলাই গণঅভ্যুত্থানে যে শত শত ছাত্র-জনতা জীবন দিয়েছিল, সেই জীবনের ম্যান্ডেট ভূলুণ্ঠিত হবে, যা আমরা হতে দেব না।"
তিনি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং সন্ত্রাস, চাঁদাবাজি ও হানাহানি বাদ দেওয়ার আহ্বান জানান।
শোডাউনে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ, মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন সহ জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

লোড হচ্ছে...