অর্থ-বাণিজ্য
ফুটপাত দখলমুক্ত করে নারায়ণগঞ্জকে বাসযোগ্য করুন: তনু
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের ফুটপাত দখলমুক্ত রাখা এবং অসহনীয় যানজট নিরসনে সাধারণ নাগরিক ও ব্যবসায়ীদের সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আহমেদুর রহমান তনু। সোমবার (২০ এপ্রিল) এক বিবৃতিতে তিনি প্রিয় শহরকে আরও বাসযোগ্য ও সুশৃঙ্খল করতে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
আহমেদুর রহমান তনু বিবৃতিতে বলেন, এই শহরের সন্তান হিসেবে নানা বাধা-বিপত্তি সত্ত্বেও তাঁরা দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছেন। তিনি বিশ্বাস করেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই নারায়ণগঞ্জকে নতুন করে সচল ও সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব। বিশেষ করে ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত রাখা এবং সড়কের শৃঙ্খলা ফেরাতে ব্যবসায়িক সমাজসহ সকল নাগরিকের দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি।
বিবৃতিতে তনু আক্ষেপ প্রকাশ করে বলেন, "যারা ফুটপাত দখলমুক্তকরণ ও যানজট নিরসনের পথে বাধা সৃষ্টি করছেন, তাঁদের এই অপচেষ্টা শহরের অগ্রগতিকে ব্যাহত করছে। আপনাদের প্রতিদিনের কর্মকাণ্ডেই তা স্পষ্ট হয়ে উঠছে।" এ ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে বিরত থেকে শহরের বৃহত্তর স্বার্থে কাজ করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।
নারায়ণগঞ্জের অর্থনৈতিক গুরুত্ব ও বাণিজ্যিক ঐতিহ্য রক্ষায় একটি সচল ও শৃঙ্খল নগরী অপরিহার্য বলে মনে করেন এই ব্যবসায়ী নেতা। পরিশেষে, তিনি সুন্দর ও যানজটমুক্ত নারায়ণগঞ্জ গড়তে প্রশাসনকে সহযোগিতা করার পাশাপাশি দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

লোড হচ্ছে...