নারায়ণগঞ্জবন্দর
কেউ চাঁদা দাবি করলে বিএনপিকে জানাবেন: অ্যাড. সাখাওয়াত
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জ শহরটি ঐতিহ্যবাহী হলেও পরিকল্পিতভাবে গড়ে না ওঠায় মানুষ নাগরিক সমস্যায় জর্জরিত বলে মন্তব্য করেছেন সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডের এনায়েতনগর এলাকায় সড়ক ও ড্রেন সংস্কার কাজ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
পরিদর্শন শেষে উপস্থিত এলাকাবাসীর উদ্দেশে প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের সমস্যাগুলো দ্রুত সমাধানের লক্ষ্যেই আমাকে দায়িত্ব দিয়েছেন। এরই অংশ হিসেবে এলাকার ভাঙাচোরা রাস্তা ও ড্রেন সংস্কারের কাজ শুরু হয়েছে। কাজটি দ্রুত শেষ হলে স্থানীয়দের চলাচলের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এবং জীবনযাত্রার মান উন্নত হবে।
এলাকায় শৃঙ্খলা বজায় রাখার ওপর জোর দিয়ে তিনি বলেন, আপনারা সবাই মিলেমিশে থাকবেন এবং কাউকে কোনো চাঁদা দেবেন না। কেউ চাঁদা দাবি করলে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ যেমন—সাগর প্রধান, মোফাজ্জল হোসেন, আনোয়ার, দেলোয়ার, বাদশা বা নুরুজ্জামানের মাধ্যমে আমাকে জানাবেন। অভিযোগ পাওয়ামাত্রই পুলিশের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মাদক ও কিশোর গ্যাং প্রসঙ্গে সতর্ক করে সাখাওয়াত হোসেন খান বলেন, একটি মাদকাসক্ত ব্যক্তি একটি পরিবারকে ধ্বংস করে দেয়। তাই সামাজিকভাবে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তবে আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না। কোনো অপরাধীকে ধরলে নিজেরা বিচার না করে সরাসরি পুলিশের হাতে তুলে দেওয়ার পরামর্শ দেন তিনি, যাতে কোনোভাবেই ‘মব জাস্টিস’ তৈরি না হয়।
সামনে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে উল্লেখ করে তিনি আরও বলেন, প্রত্যেকের বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। পরিচ্ছন্নতা কর্মীদের তদারকির জন্য কমিটি করা হয়েছে এবং প্রয়োজনে আরও লোকবল বাড়ানো হবে। একটি পরিচ্ছন্ন ও শান্তিময় সমাজ গড়তে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

লোড হচ্ছে...