নারায়ণগঞ্জআড়াইহাজার
বিএনপি সরকার গঠন করলে নারায়ণগঞ্জের পরিবেশ রক্ষায় সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে: আজাদ
NewsView

নিউজ ভিউ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে আমরা নারায়ণগঞ্জ এর সন্তান সমাজ কল্যাণ সংগঠন এর আয়োজনে 'নদী বাঁচাও পরিবেশ বাঁচাও বাঁচাও নারায়ণগঞ্জ' শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকালে আড়াইহাজার উপজেলা পরিষদ সভাকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় সংগঠনের সভাপতি মোঃ মোক্তার হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় সেমিনার শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ -২ সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী, ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুর রহমান।
সংগঠনের সভাপতি তাঁর স্বাগত বক্তব্যে বলেন, নরসিংদী ও মাধবদী থেকে ডাইংয়ের কেমিক্যালের বিষাক্ত পানি আড়াইহাজারসহ নারায়ণগঞ্জের অধিকাংশ নদ-নদী দূষণ করছে। এছাড়াও এ অঞ্চলে শতাধিক সাইজিং মিল ও ইট ভাটার কালো ধোঁয়ায় পরিবেশ নষ্ট হচ্ছে। তিনি দাবি জানান, যে সকল প্রতিষ্ঠান নদ, নদী এবং পরিবেশ দূষণ করে নারায়ণগঞ্জের লাখ লাখ মানুষের জীবনের ক্ষতি করছে, তাদেরকে আইনের আওতায় আনা উচিত।
প্রধান অতিথি নজরুল ইসলাম আজাদ বলেন, আসন্ন নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে বৃহত্তর সামাজিক আন্দোলন গড়ে তুলে নারায়ণগঞ্জের পরিবেশ রক্ষায় সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে। প্রধান আলোচক উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, পরিবেশ রক্ষায় প্রশাসন বদ্ধপরিকর। সেমিনারে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক ফাহাদুল ইসলাম, পরিবেশ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক হোসনে আরা জলি, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুক সহ শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। উন্মুক্ত আলোচনায় বক্তারা নারায়ণগঞ্জের নদী ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

লোড হচ্ছে...