নারায়ণগঞ্জ
আপিল শুনানির প্রথম দিনেই প্রার্থিতা ফিরে পেলেন জাপার সালাউদ্দিন খোকা
NewsView

নিউজভিউ
নির্বাচন কমিশনে আপিল শুনানির প্রথম দিনেই স্বস্তির খবর পেলেন নারায়ণগঞ্জ-৪ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. ছালাউদ্দিন খোকা (খোকা মোল্লা)। রিটার্নিং কর্মকর্তার দেওয়া বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ইসিতে আপিল করার পর শনিবার (১০ জানুয়ারি) তাঁর প্রার্থিতা ফিরিয়ে দেওয়া হয়েছে।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শুনানিতে এই সিদ্ধান্ত জানানো হয়। এর আগে, গত শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় ত্রুটিপূর্ণ তথ্যের অভিযোগে তাঁর মনোনয়ন বাতিল ঘোষণা করেছিলেন জেলা রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রথম দিনের শুনানিতে নির্ধারিত ৭০টি আপিল আবেদনের মধ্যে সালাউদ্দিন খোকাসহ সারাদেশে মোট ৫১ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। প্রয়োজনীয় নথিপত্র এবং আইনি ব্যাখ্যা সন্তোষজনক হওয়ায় কমিশন তাঁর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করে।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলার অন্য আসনগুলোর বাদ পড়া প্রার্থীদের আপিল শুনানিও পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। আগামী ১৮ জানুয়ারির মধ্যে কমিশন সকল আপিল নিষ্পত্তি করবে।

লোড হচ্ছে...