নারায়ণগঞ্জবন্দর
বন্দরে ইউএনও ও ওসির বিদায় সংবর্ধনা
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রদবদলের অংশ হিসেবে নারায়ণগঞ্জের বন্দর উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান এবং বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মো. লিয়াকত আলীকে বদলি করা হয়েছে। তাঁদের সফল কর্মজীবনের স্মৃতিচারণ করে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বন্দর উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন দপ্তর ও শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিদায়ী সংবর্ধনায় বক্তারা বিদায়ী দুই কর্মকর্তার জনমুখী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। বক্তারা বলেন, "কঠিন ও চরম টালমাটাল পরিস্থিতিতে উভয় কর্মকর্তা জনমনে স্বস্তি ফেরাতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছিলেন। স্বল্প সময়ের মধ্যে তারা সফলভাবে কর্মপরিকল্পনা বাস্তবায়ন করে বন্দরের পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্ষম হন।"
বিদায়ী কর্মকর্তাদের সম্মান জানাতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সরকার আশ্রাফুল ইসলাম, নৌ পুলিশের পরিদর্শক সালেহ আহমেদ, নির্বাচন অফিসার শেখ ফরিদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ, সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী সহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও সুধীজন।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রকৌশলী সামিন ইশরাক, মাধ্যমিক শিক্ষা অফিসার কাইয়ুম খান, সমাজসেবা কর্মকর্তা ফয়সাল কবির, যুব উন্নয়ন অফিসার মো. শাহেন শাহ, খাদ্য নিয়ন্ত্রক মুশফিকুর রহমানসহ জনপ্রতিনিধি, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিবৃন্দ।
বদলিজনিত কারণে বন্দর থেকে বিদায় নিলেও, অল্প সময়ে জনমনে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করায় তাঁদের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

লোড হচ্ছে...