সারা দেশ
২২ মে বাজারে আসছে নওগাঁর আম
NewsView

নিউজভিউ ডেস্ক
আগামী ২২ মে বাজারে আসছে আমের নতুন রাজধানী হিসেবে খ্যাত নওগাঁর সুস্বাদু আম। অপরিপক্ব ও কেমিক্যালে পাকানো আম বাজারজাতকরণ ঠেকাতে গাছ থেকে আম নামানোর সময় নির্ধারণ করে দিয়েছে প্রশাসন। প্রশাসনের নির্ধারিত সময় অনুযায়ী আগামী ২২ মে থেকে স্থানীয় জাতের গুটি আম নামানোর মাধ্যমে বাজারে আসবে নওগাঁর আম।
এভাবে পর্যায়ক্রমে ৩০ মে থেকে গোপালভোগ ও ক্ষীরসাপাত, ২ জুন থেকে হিমসাগর, ৫ জুন থেকে নাক ফজলি, ১০ জুন থেকে ল্যাংড়া ও হাড়িভাঙ্গা, ১৫ জুন থেকে আম্রপালি ২৫ জুন থেকে ফজলি ও ব্যানানা ম্যাঙ্গো এবং ৫ জুলাই থেকে আশ্বিনা বারী-৪ ও কাটিমন আম নামানো শুরু হবে। নির্ধারিত সময়ের আগে অপরিপক্ব আম গাছ থেকে নামানো ও বাজারজাতকরণ নিষিদ্ধ করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোছা. হুমায়রা মন্ডল বলেন, মাটির গুণে নওগাঁর আম মিষ্টি ও সুস্বাদু হওয়ায় দেশব্যাপী এখানকার আমের চাহিদা রয়েছে এবং বিদেশেও রপ্তানি হচ্ছে, গত বছর ১০০ মেট্রিক টন আম রপ্তানি হয়েছিল। এবার ২০০ মেট্রিক টন আম রপ্তানির লক্ষ্যমাত্রা নিয়ে কৃষি বিভাগ কাজ করছে।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, পুরো আমের মৌসুম জুড়ে বাজার তদারকি করা হবে কেউ অপরিপক্ব ও কেমিক্যাল মেশানো আম বাজারে আনলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

লোড হচ্ছে...