রাজনীতি
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন
পুরস্কারের নিচে টাকা লুকিয়েও পার পেলেন না কাসেমী
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গোপনে নগদ অর্থ বিতরণের দায়ে কঠোর শাস্তির মুখে পড়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি জোটের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে শনিবার (৩১ জানুয়ারি) ভ্রাম্যমাণ আদালত তাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
মুফতি মনির হোসাইন কাসেমী ‘খেজুর গাছ’ প্রতীক নিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী হিসেবে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ঘটনাটি ঘটে সদর উপজেলার দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণের সময় মুফতি মনির হোসাইন কাসেমী বিজয়ীদের হাতে ক্রেস্ট বা পুরস্কার তুলে দেওয়ার সময় অত্যন্ত সন্তর্পণে তার নিচে নগদ টাকা গুঁজে দিচ্ছেন। ভিডিওটি দ্রুত ভাইরাল হলে বিষয়টি নির্বাচন অনুসন্ধান কমিটির নজরে আসে।
ভিডিওর সত্যতা যাচাই করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের নেতৃত্বে ওই শিক্ষাপ্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহার করে এবং অর্থের প্রলোভন দেখিয়ে তিনি নির্বাচনি আচরণবিধিমালা-২০২৫ এর ১৫ (খ) ধারা সরাসরি লঙ্ঘন করেছেন।
অভিযানকালে প্রার্থীর প্রতিনিধি ও আয়োজক কর্তৃপক্ষ তাদের দোষ স্বীকার করে নেন। এরপর বিধিমালার ২৭ (ক) অনুযায়ী প্রার্থীর প্রতিনিধিকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
জরিমানা বিষয়ে মুফতি মনির হোসাইন কাসেমী জানান, তিনি আমন্ত্রিত অতিথি হিসেবে সেখানে গিয়েছিলেন এবং ওই অর্থ স্কুল কর্তৃপক্ষের ছিল। তবে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নির্বাচনি তফশিল ঘোষণার পর কোনো প্রার্থী শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে এভাবে অর্থ বিতরণ বা প্রচারণা চালাতে পারেন না।
নারায়ণগঞ্জে গত দুই দিনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে এটিই সবচেয়ে বড় অংকের জরিমানা। এর আগে সস্তাপুর এলাকায় ধানের শীষের ছবি ব্যবহারের দায়েও তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।

লোড হচ্ছে...