নারায়ণগঞ্জসদর
সচেতনতাই বড় ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করতে পারে: জেলা প্রশাসক
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক মহড়ার মধ্য দিয়ে ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস’ পালিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে “দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ও ক্ষয়ক্ষতি” প্রতিপাদ্যকে সামনে রেখে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “নারায়ণগঞ্জ একটি ঘনবসতিপূর্ণ শিল্পাঞ্চল এলাকা। এখানে হাজার হাজার কল-কারখানা রয়েছে, তাই আমাদের সচেতনতা অন্যদের চেয়ে বেশি হওয়া প্রয়োজন। উন্নত দেশের নাগরিকরা ফায়ার সার্ভিস বা অ্যাম্বুলেন্সের শব্দ শুনলে রাস্তা ছেড়ে দেয়, আমাদেরও সেই পর্যায়ের নাগরিক সচেতনতা গড়ে তুলতে হবে। সঠিক প্রস্তুতি ও সচেতনতাই বড় ধরনের বিপদ ও ক্ষয়ক্ষতি থেকে আমাদের রক্ষা করতে পারে।”
জেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়ন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং রেড ক্রিসেন্ট সোসাইটি। দিবসটি উপলক্ষে আয়োজিত মহড়ায় ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট ও স্কাউট সদস্যরা অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের সময় করণীয় এবং জীবন রক্ষার বিভিন্ন কৌশল প্রদর্শন করেন। এতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অংশ নেয়।
ডেপুটি সিস্টেম ডাইরেক্টর মোহাম্মদ আব্দুল্লাহ আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে একটি সচেতনতামূলক র্যালি জেলা প্রশাসকের কার্যালয়ের চারপাশ প্রদক্ষিণ করে।

লোড হচ্ছে...