রাজনীতিসদর
ভোটের লড়াই হোক গণমানুষের অধিকার আদায়ের লড়াই: সেলিম মাহমুদ
NewsView

নিউজভিউ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে বাসদ মনোনীত প্রার্থী সেলিম মাহমুদ বলেছেন, নির্বাচন কেবল ক্ষমতার পরিবর্তন নয়, বরং এটি হওয়া উচিত নীতির লড়াই ও গণমানুষের অধিকার আদায়ের সংগ্রাম। রোববার (১ ফেব্রুয়ারি) ফতুল্লার বক্তাবলী ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ এবং নির্বাচনি ক্যাম্প উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
সেলিম মাহমুদ তাঁর বক্তব্যে বর্তমান নির্বাচন ব্যবস্থার সংকট তুলে ধরে বলেন, “একটি অবাধ ও গণতান্ত্রিক নির্বাচনের জন্য এদেশের মানুষ দীর্ঘকাল ধরে লড়াই করে আসছে। কিন্তু বাস্তবতা হলো—কালো টাকা, পেশিশক্তি, প্রশাসনের অপব্যবহার এবং ধর্মের রাজনৈতিক ব্যবহার বারবার নির্বাচন ব্যবস্থাকে কলুষিত ও প্রশ্নবিদ্ধ করছে। একটি সুস্থ গণতান্ত্রিক সমাজ নির্মাণের জন্য এসব অপশক্তিমুক্ত নির্বাচন এবং সর্বস্তরে জবাবদিহিতা প্রতিষ্ঠা করা আজ সময়ের দাবি।”
বাসদ প্রার্থী আরও বলেন, “আমি আপনাদেরই একজন সহযোদ্ধা হিসেবে এই লড়াইয়ে অবতীর্ণ হয়েছি। মানুষের ভোটের অধিকার এবং বাঁচার অধিকার নিশ্চিত করতেই মই মার্কায় আপনাদের সমর্থন ও ভোট চাইছি।”
নির্বাচনি ক্যাম্প উদ্বোধন ও গণসংযোগকালে প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এম এ মিল্টন, সদস্য সচিব নাসিম হাসান, ফতুল্লা বাসদ নেতা জামাল হোসেন, বেলাল হোসাইন, ফতুল্লা থানা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতা আহাম্মেদ রবিন স্বপ্ন, জিহাদসহ স্থানীয় সমাজতান্ত্রিক দল (বাসদ) ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তাবলী ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লা ও বাজারে গণসংযোগকালে সেলিম মাহমুদ সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং ভোটারদের হাতে নির্বাচনি লিফলেট তুলে দেন। এসময় স্থানীয়রা এলাকার নদী ভাঙন রোধ এবং রাস্তাঘাটের উন্নয়নের দাবি জানান।

লোড হচ্ছে...