নারায়ণগঞ্জসদর
শিল্পনগরী নারায়ণগঞ্জ
কর্মস্থলে ফেরা মানুষের স্রোত
NHP NewsView

সামিতুল হাসান নিরাক
পবিত্র ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে নাড়ির টান ছিঁড়ে আবারও কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে যান্ত্রিক জীবনের টানে শিল্পনগরী নারায়ণগঞ্জে মুখরিত হচ্ছে জনপদ। গত কয়েক দিনের নিস্তব্ধতা ভেঙে রবিবার সকাল থেকেই শহরের রাস্তাঘাটে বাড়ছে মানুষের আনাগোনা। চিরচেনা সেই কর্মব্যস্ততা আর কোলাহলে আবারও প্রাণ ফিরে পাচ্ছে নগরী।
সরেজমিনে নারায়ণগঞ্জের প্রধান বাণিজ্যিক এলাকা বঙ্গবন্ধু সড়কের চাষাঢ়া, কালীর বাজার, ২নং রেলগেট, ডিআইটি, শায়েস্তা খান সড়ক ও সিরাজউদ্দৌলা সড়ক এলাকা ঘুরে দেখা গেছে কর্মস্থলমুখী মানুষের ভিড়। গত ১৮ ও ১৯ মার্চ ঈদের ছুটি শুরু হওয়ার পর কয়েক লাখ মানুষ নারায়ণগঞ্জ ছেড়েছিলেন, যার ফলে শহরটি অনেকটা জনশূন্য ও যানজটমুক্ত হয়ে পড়েছিল। তবে শনিবার সকাল থেকেই বাস টার্মিনাল ও প্রধান সড়কগুলোতে যাত্রীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।

শহরের চাষাঢ়া বাস স্টপেজগুলোতে গিয়ে দেখা যায়, অন্যান্য দিনের তুলনায় যাত্রীদের ভিড় আজ কয়েক গুণ বেশি। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ বাস থেকে নেমে রিকশা বা অটোরিকশায় করে নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। ফলে প্রধান সড়কগুলোতে কিছুটা যানজটের চিত্রও ফুটে উঠছে। বাসের সহকারীরা জানিয়েছেন, যাত্রীর চাপ বাড়তে থাকায় সামনের দিনগুলোতে ট্রিপ সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের।
ভিড় এড়াতে অনেক চাকরিজীবী পরিবারের সদস্যদের গ্রামে রেখেই আগেভাগে শহরে চলে এসেছেন। নারায়ণগঞ্জের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সবুজ শিকদার জানান, পরিবার ও মা-বাবার সঙ্গে চমৎকার সময় কাটিয়ে আবার যান্ত্রিক জীবনে ফিরতে হচ্ছে। জটলা এড়াতেই তিনি আগে চলে এসেছেন, তবে বাচ্চাদের স্কুল শুরু হলে পরিবারের বাকি সদস্যদের নিয়ে আসবেন।
অন্যদিকে, ঈদের ছুটিতে যারা নারায়ণগঞ্জে অবস্থান করেছিলেন, তারা গত কয়েক দিন যানজটমুক্ত শহরে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পেরেছেন। আমলাপাড়ার বাসিন্দা সাজিত হোসেন জানান, ছুটির দিনগুলোতে যেখানে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে ঘণ্টাখানেক সময় লাগত, সেখানে মাত্র ১০ মিনিটে পৌঁছানো গেছে। তবে মানুষ ফিরতে শুরু করায় আবারও সেই পরিচিত যানজটের আশঙ্কায় কিছুটা অস্বস্তিও কাজ করছে স্থানীয়দের মনে।

সব মিলিয়ে, উৎসবের আমেজ কাটিয়ে শিল্প ও বন্দরনগরী নারায়ণগঞ্জ আবারও তার পুরনো ব্যস্ততায় ফিরে যাচ্ছে। বাস টার্মিনাল, রেলগেট এবং বিপণিবিতানগুলোর সামনের জটলা জানান দিচ্ছে, প্রিয়জনদের ছেড়ে আসা মানুষেরা আবারও প্রস্তুত হচ্ছেন জীবন-জীবিকার নতুন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে।

লোড হচ্ছে...