জাতীয়
বিপ্লব ও সংহতি দিবস পালনে জাসাসের বিশেষ প্রস্তুতি
NewsView

৭ নভেম্বর 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস'-এর সূবর্ণ জয়ন্তী উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)। এই উপলক্ষে বুধবার বিকেলে নয়াপল্টনস্থ বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ে জাসাসের কেন্দ্রীয় ও বিভিন্ন জেলার নেতৃবৃন্দের অংশগ্রহণে এক যৌথসভা অনুষ্ঠিত হয়।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জাসাস কেন্দ্রীয় কমিটি'র আহ্বায়ক, চিত্রনায়ক হেলাল খানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সদস্য সচিব জাকির হোসেন রোকনের সঞ্চালনায় সভায় নারায়ণগঞ্জ মহানগর জাসাস সভাপতি মো. স্বপন চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে মতামত প্রদান করেন।
সভায় সর্বসম্মতিক্রমে দিবসটি পালনের জন্য তিন দফা চূড়ান্ত কর্মসূচি গ্রহণ করা হয়:
১. মাজারে শ্রদ্ধা ও র্যালি: ৭ নভেম্বর সূবর্ণ জয়ন্তীর দিনে সকাল ১০টায় মহান স্বাধীনতার ঘোষক, বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর মাজারে দোয়া ও পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হবে। একই দিন বিকেলে বিএনপি আয়োজিত নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া র্যালিতে জাসাস অংশগ্রহণ করবে।
২. সাংস্কৃতিক আয়োজন: দিবসটি উপলক্ষ্যে আগামী ১৩ নভেম্বর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' এর সূবর্ণ জয়ন্তী উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।
৩. সর্বস্তরে উদযাপন: জাসাস এর সকল মহানগর, জেলা, পৌরসভা, উপজেলা/থানাসহ সকল ইউনিটকে যথাযথ মর্যাদায় ৭ নভেম্বর 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' পালন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

লোড হচ্ছে...