জাতীয়সদর
অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ফজরের পরপরই রাজপথে খেলাফত মজলিস
NewsView

দেশব্যাপী 'নিষিদ্ধ' ঘোষিত আওয়ামী লীগ সন্ত্রাসীদের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ফজর নামাজের পর রাজপথে নেমে আসে খেলাফত মজলিস। আন্দোলনরত সমমনা আট দল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জে সংগঠনটির নেতাকর্মীরা চাষাঢ়া শহীদ মিনার এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেন।
বৃহস্পতিবার সকালে শহরের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জমায়েত হন। এ সময় তাঁরা আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে এবং 'খুনি হাসিনার ফাঁসির দাবিতে' বিভিন্ন স্লোগান দেন।
শহীদ মিনারে কিছুক্ষণ অবস্থান করার পর নেতাকর্মীরা সেখান থেকে চাষাঢ়া দুই নম্বর গেইট হয়ে ডিআইটি পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল করেন। ডিআইটিতে সংক্ষিপ্ত অবস্থানের পর মজলিস নেতাকর্মীরা দিনব্যাপী শহরজুড়ে সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা নিয়ে কর্মসূচি শেষ করেন।
এই কর্মসূচিতে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী ও মহানগর শাখার সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, মহানগর সহ-সভাপতি অধ্যাপক মুহাম্মদ শাহআলম, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, নুর মোহাম্মদ খান, হানিফ কবির বাবুল, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, খেলাফত মজলিসের ফতুল্লা থানা সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, শ্রমিক মজলিসের জেলা সেক্রেটারি আবু কাউসার সরকার, প্রমুখ।

লোড হচ্ছে...