আন্তর্জাতিক
চুক্তি না হলে বুধবার থেকে ইরানে ফের হামলা
NewsView

নিউজভিউ ডেস্ক
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান ১৪ দিনের যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা প্রত্যাখ্যান করেছে ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো স্থায়ী শান্তিচুক্তি স্বাক্ষরিত না হলে ওয়াশিংটনের স্থানীয় সময় ২২ এপ্রিল বুধবার সন্ধ্যা থেকেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করবে মার্কিন বাহিনী। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
৮ এপ্রিল থেকে দুই দেশের মধ্যে ১৪ দিনের এই যুদ্ধবিরতিতে একটি স্থায়ী সমাধানে পৌঁছাতে পাকিস্তানের ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিরা বৈঠকে বসে। তবে ২১ ঘণ্টার দীর্ঘ আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। এতে মধ্যপ্রাচ্যে পুনরায় বড় ধরণের অস্থিরতা শুরুর আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে যাচ্ছে আগামী বুধবার।
সামরিক অভিযানের হুঁশিয়ারি দিলেও ট্রাম্প একটি ‘ভালো’ চুক্তির ব্যাপারে নিজের আগ্রহের কথা প্রকাশ করেছেন। তিনি জানান, তড়িঘড়ি করে কোনো অসম্পূর্ণ বা বাজে চুক্তিতে তিনি সই করতে চান না। একটি দীর্ঘমেয়াদী এবং অর্থবহ চুক্তির জন্য মার্কিন প্রশাসন সময় নিতে প্রস্তুত বলেও তিনি সাক্ষাৎকারে উল্লেখ করেন।

লোড হচ্ছে...