নারায়ণগঞ্জসদর
ঈদ সামগ্রী বিতরণ করলো হযরত ওয়ায়েজ করুনী (রাঃ) ফাউন্ডেশন
NHP NewsView

নিউজভিউ
প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও সমাজের নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করুনী (রাঃ) ফাউন্ডেশন। রবিবার (৮ মার্চ) বাদ জোহর শহরের চাষাড়া আর্মি মার্কেটের সামনে ‘সকল এন্টারপ্রাইজ’ কার্যালয়ে শতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ-এর ব্যক্তিগত প্রচেষ্টায় এই মানবিক কর্মসূচি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক খবরের পাতা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম। তিনি বলেন, "ওয়ায়েস করুনী (রাঃ) ছিলেন একজন মহাসাধক। তাঁর নামে প্রতিষ্ঠিত এই সংগঠনের উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়। আমরা সবাই মিলে সহযোগিতা করলে ভবিষ্যতে এই কার্যক্রমের পরিসর আরও বৃদ্ধি পাবে।" তিনি আরও উল্লেখ করেন যে, সমাজে সঠিকভাবে সমষ্টিগত যাকাত বিতরণ করা গেলে দেশ থেকে দারিদ্র্য বিমোচন সম্ভব। মানবতার কল্যাণে এমন উদ্যোগ পাড়ায় পাড়ায় ছড়িয়ে দেওয়া জরুরি বলেও তিনি মন্তব্য করেন।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ জানান, ১৯৯৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই এই সংগঠনটি নিয়মিতভাবে অসহায় ও খেটে খাওয়া মানুষের জন্য খাদ্য, বস্ত্র ও অর্থ সহায়তা প্রদান করে আসছে। তিনি সমাজের বিত্তবানদের নিজ নিজ অবস্থান থেকে দুস্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং ভবিষ্যতে যেন এই সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখতে পারেন, সেজন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট সাহিদুল ইসলাম টিটু, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম আরজু, বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ শাখার সভাপতি কাজী আনিসুল হক হীরা এবং জেড টিভি অনলাইনের প্রধান বার্তা সম্পাদক শেখ জাকির আহমেদ।
আয়োজকরা জানান, অনুষ্ঠানে শতাধিক পরিবারের মাঝে সরাসরি সামগ্রী বিতরণের পাশাপাশি কিছু নিম্নমধ্যবিত্ত পরিবারের মর্যাদা রক্ষায় তাদের ঘরে গোপনে উপহার পৌঁছে দেওয়া হয়েছে।

লোড হচ্ছে...