জাতীয়
নির্বাচনী বিরতি শেষে সচল বেনাপোল বন্দর
NewsView

নিউজভিউ ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে টানা তিন দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
নির্বাচনের নিরাপত্তাজনিত কারণে রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত নিয়মিত বাণিজ্যিক কার্যক্রম স্থগিত রেখেছিল কর্তৃপক্ষ। তবে অতি পচনশীল পণ্য পরিবহন এবং জরুরি চিকিৎসা সেবার জন্য সীমিত পরিসরে যাতায়াতের অনুমতি ছিল।
বেনাপোল বন্দরের পরিচালক মো. শামীম হোসেন বলেন, তিন দিন বন্ধের পর আজ বৃহস্পতিবার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোদমে চালু হয়েছে। সকাল থেকে ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবেশ শুরু করেছে এবং রপ্তানিও স্বাভাবিক গতিতে চলছে।

লোড হচ্ছে...