নারায়ণগঞ্জসদর
শিক্ষার্থীদের প্রতি এইচ এম নাসির ‘আল্লাহর রাসূলের দেখানো মতে সালাত কায়েম করো'
NewsView

কুরআন ও সুন্নাহর শিক্ষায় উদ্বুদ্ধ করার মহৎ উদ্দেশ্যে নারায়ণগঞ্জের মাসদাইর এলাকায় অবস্থিত তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, নারায়ণগঞ্জ শহর শাখার প্রথম ব্যাচের 'সবক প্রদান' অনুষ্ঠানটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকালে মাদরাসা প্রাঙ্গণে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ্ ফতেহ উল্লাহ ইসলামিয়া দাখিল মাদরাসার সহকারী সুপার এইচ এম নাসির উদ্দিন। তিনি লোকমান (আঃ)-এর তাঁর সন্তানদের প্রতি দেওয়া উপদেশের কথা স্মরণ করিয়ে দেন।
এইচ এম নাসির উদ্দিন বলেন, তোমরা সালাত কায়েম করো। আল্লাহর রসূল (সা.) ধীরস্থিরভাবে নামাজ কায়েম করতে বলেছেন। নামাজ মানুষকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বিরত রাখে।
তিনি শিক্ষার্থীদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করার গুরুত্ব তুলে ধরেন।
মুহাম্মদ আসলাম মিয়ার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পেশ করেন অত্র শাখার শাখা প্রধান মাও. ইকবাল হোসাইন।
তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালনায়, ৬০ জন শিক্ষার্থীকে সবক পাঠ করান আদর্শ স্কুল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা জহিরুল ইসলাম।
আন্তর্জাতিক মানের ক্বারী খোবাইবুল হক তানঈম-এর সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে হিফয সম্পন্নকারী শিক্ষার্থী মোসা. রিজওয়ানা ইসলাম-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল জনাব মনজুরুর রহমান। অত্র শাখার শাখা সহকারী হাফেজ মাওলানা কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকসহ অনেকে উপস্থিত ছিলেন।

লোড হচ্ছে...