নারায়ণগঞ্জসদর
ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট মাদুরোকে অপহরণের প্রতিবাদে বাসদের বিক্ষোভ
NewsView

নিউজভিউ
জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক রীতিনীতি লঙ্ঘন করে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক আগ্রাসন এবং প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রীকে অপহরণের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য ও গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলা সভাপতি সেলিম মাহমুদ, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট জেলা সাংগঠনিক সম্পাদক এস এম কাদির, চারণ সাংস্কৃতিক কেন্দ্র জেলার আহ্বায়ক প্রদীপ সরকার এবং সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক সুলতানা আক্তার।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, “গতকাল সকালে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ বিভিন্ন স্থানে নির্মম বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এরপর মার্কিন ডেল্টা ফোর্স দেশটির বৈধ প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রীকে অপহরণ করেছে, যাদের এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। এই জঘন্য হামলা ও অপহরণ আন্তর্জাতিক আইন এবং একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অখণ্ডতার ওপর চরম আঘাত।”
নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, ভেনেজুয়েলার বিশাল তেল ও খনিজ সম্পদ দখল করার হীন উদ্দেশ্যেই এই সাম্রাজ্যবাদী আক্রমণ চালানো হয়েছে। ২০০৯ সালে হুগো শ্যাভেজের নেতৃত্বে ভেনেজুয়েলা যেভাবে স্বাধীন জাতীয় অর্থনীতি ও খনিজ সম্পদ জাতীয়করণ করেছিল, মাদুরো সরকারও সেই ধারা বজায় রেখেছে। এখন মাদকের কথিত অজুহাত তুলে যুক্তরাষ্ট্র সেখানে একটি পুতুল সরকার বসিয়ে লুটপাট চালাতে চায়।
বক্তারা আরও সতর্ক করে বলেন, এই আগ্রাসন লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মক হুমকির মুখে ফেলবে এবং লক্ষ লক্ষ মানুষের জীবন বিপন্ন করবে। সমাবেশ থেকে নেতৃবৃন্দ অবিলম্বে ভেনেজুয়েলায় সামরিক হামলা বন্ধ করার এবং প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রীর নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বাসদ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সাম্রাজ্যবাদ বিরোধী বিভিন্ন স্লোগান দেন।

লোড হচ্ছে...