খেলা
বিশ্বকাপের পরই মৃত্যু দক্ষিণ আফ্রিকার তারকার
NewsView5

নিউজভিউ ডেস্ক
বিশ্বকাপের মাঠে দেশের প্রতিনিধিত্ব করার কয়েক দিনের মধ্যেই না ফেরার দেশে পাড়ি জমালেন দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার জেইডেন অ্যাডামস। শনিবার (১১ জুলাই) বিকেলে কেপটাউনে ২৫ বছর বয়সে মারা গেছেন তিনি। তবে তাঁর মৃত্যুর কারণ এখনো জানানো হয়নি।
২০২৬ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি ম্যাচে মাঠে নেমেছিলেন অ্যাডামস। উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর বিপক্ষে শুরুর একাদশে থেকে ৬১ মিনিট খেলেন তিনি। এরপর চেক প্রজাতন্ত্রের বিপক্ষেও প্রথম একাদশে ছিলেন। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শেষ ১০ মিনিট মাঠে নামাই ছিল তাঁর ক্যারিয়ারের শেষ ম্যাচ। দল প্রথমবারের মতো নকআউট পর্বে উঠলেও সেখানে আর খেলার সুযোগ পাননি।
স্টেলেনবশের যুব একাডেমি থেকে উঠে আসা অ্যাডামস পুরো পেশাদার ক্যারিয়ার কাটিয়েছেন দক্ষিণ আফ্রিকাতেই। গত বছর তিনি যোগ দেন মেমেলোদি সানডাউনসে। জাতীয় দলের হয়ে ৯ ম্যাচে দুটি গোল করেছিলেন এই মিডফিল্ডার।
অ্যাডামসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকান ফুটবল প্লেয়ার্স ইউনিয়ন ও দক্ষিণ আফ্রিকান ফুটবল অ্যাসোসিয়েশন। এক যৌথ শোকবার্তায় তারা জানায়, বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে তিনি গর্ব, সাহস ও দক্ষতার পরিচয় দিয়েছেন। তাঁর মৃত্যু পরিবার, সতীর্থ, ক্লাব এবং দেশের ফুটবলের জন্য অপূরণীয় ক্ষতি।
দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী গেটন ম্যাকেনজিও শোক প্রকাশ করে বলেন, দেশ এক উজ্জ্বল ফুটবল প্রতিভাকে হারিয়েছে। তাঁর পরিবার, সতীর্থ এবং কোটি কোটি সমর্থকের জন্য এটি গভীর বেদনার দিন।

লোড হচ্ছে...