রাজনীতি
নারায়ণগঞ্জসহ ২৭ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির
NewsView

নিউজভিউ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন নির্বাচনি ঐক্যের শরিক হিসেবে এই গুরুত্বপূর্ণ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আবদুল্লাহ আল-আমিন।
রবিবার (১৮ জানুয়ারি) দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে ২৭টি আসনের যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে নারায়ণগঞ্জের এই আসনটিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। আবদুল্লাহ আল-আমিন এই নির্বাচনে এনসিপির নিবন্ধিত প্রতীক ‘শাপলা কলি’ নিয়ে লড়াই করবেন।
উল্লেখ্য, জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্যে এনসিপি ৩০টি আসনে লড়াই করার সমঝোতা পেয়েছে। এর মধ্যে আজ ২৭টি আসনে প্রার্থীদের নাম ও ছবি সংবলিত পোস্টার প্রকাশ করে দেশবাসীর কাছে দোয়া ও ‘শাপলা কলি’ মার্কায় ভোট চাওয়া হয়েছে। এনসিপির প্রার্থীদের মধ্যে ঢাকা-১১ আসনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, রংপুর-৪ আসনে সদস্যসচিব আখতার হোসেন এবং পঞ্চগড়-১ আসনে সারজিস আলমের মতো আলোচিত নেতারাও রয়েছেন।
এনসিপি সূত্র জানিয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনি সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ায় বর্তমানে জোটের আসন বিন্যাসে পরিবর্তন আসছে। এতে নারায়ণগঞ্জের আরও একটি আসনে এনসিপির প্রার্থী যুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বর্তমানে নারায়ণগঞ্জ-৪ আসনে আবদুল্লাহ আল-আমিনকে বিজয়ী করতে এনসিপির পাশাপাশি জোটের শরিক দলগুলোর নেতাকর্মীরাও মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন।

লোড হচ্ছে...