শিল্প-সাহিত্য-সংস্কৃতিসদর
সুবিধাবঞ্চিতদের মাঝে মাইম ফেইসের ঈদ সামগ্রী বিতরণ
NHP NewsView

নিউজভিউ
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে নারায়ণগঞ্জের চানমারি এলাকায় সুবিধাবঞ্চিত ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে সাংস্কৃতিক সংগঠন ‘মাইম ফেইস’। বুধবার বিকেলে শহরের চানমারি মাউরা পট্টি এলাকার শ্রুতি বিদ্যাপীঠের সামনে এই ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি পালিত হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রতি বছরের ন্যায় এবারও উৎসবের আমেজ ভাগ করে নিতে তারা এই উদ্যোগ গ্রহণ করেছে। ঈদ সামগ্রী হিসেবে সেমাই, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য তুলে দেওয়া হয় স্থানীয় নিম্নআয়ের মানুষের হাতে। উপহার পেয়ে সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মুখে হাসির ঝিলিক দেখা যায়।
বিতরণকালে মাইম ফেইস-এর সদস্যরা জানান, সমাজের অবহেলিত ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। কেবল শিল্পচর্চা নয়, সামাজিক দায়বদ্ধতা থেকেও আমরা সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি। ঈদের আনন্দ যেন কোনো অভাবের কারণে ম্লান না হয়, সেই ক্ষুদ্র প্রয়াস থেকেই আজকের এই আয়োজন।
অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

লোড হচ্ছে...