নারায়ণগঞ্জ
নাসিক প্রশাসকের সঙ্গে মতবিনিময়
নারায়ণগঞ্জে মেগা প্রকল্পে বিনিয়োগে আগ্রহ চায়না হারবারের
NewsView5

নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে আধুনিক, পরিবেশবান্ধব ও মেগাসিটি হিসেবে গড়ে তুলতে বড় ধরনের বিনিয়োগ ও কারিগরি সহায়তার আগ্রহ দেখিয়েছে চীনের শীর্ষস্থানীয় অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান চায়না হারবার কনস্ট্রাকশন কোম্পানি।
বুধবার (১৭ জুন) দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কার্যালয়ে নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সঙ্গে চায়না হারবারের প্রতিনিধিদলের এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নাসিক প্রশাসক নগর উন্নয়নের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। এর মধ্যে ছিল আধুনিক স্বাস্থ্যসেবা, শিক্ষাব্যবস্থা, পরিবেশবান্ধব পরিবহন এবং টেকসই নগর ব্যবস্থাপনা গড়ে তোলার রূপরেখা।
এ সময় একাধিক মেগা প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ৫০ মেগাওয়াট বর্জ্যভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, ১ হাজার শয্যার আধুনিক হাসপাতাল, মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট, এলআরটি বা মনোরেলভিত্তিক গণপরিবহন ব্যবস্থা, বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্প এবং আধুনিক সেতু নির্মাণ।
চায়না হারবার কনস্ট্রাকশন কোম্পানির প্রতিনিধিরা এসব উদ্যোগকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে এতে বিনিয়োগ ও কারিগরি সহায়তার আগ্রহ প্রকাশ করেন।
নাসিক সূত্র জানায়, এই সহযোগিতা বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জ একটি আধুনিক ও টেকসই মেগাসিটি হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা আরও শক্তিশালী হবে।

লোড হচ্ছে...