নারায়ণগঞ্জসদর
গোগনগরে মাওলানা আবদুল জব্বারের গণসংযোগ
'মানুষ আর চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চায় না'
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নের বড় মসজিদ এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন জামায়াত মনোনীত নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল জব্বার। ২৬ নভেম্বর বুধবার বিকালে এই গণসংযোগকালে তিনি দেশের মানুষ ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দিতে মরিয়া হয়ে আছে বলে মন্তব্য করেন।
মাওলানা আবদুল জব্বার বলেন, "দেশের মানুষ নতুন করে আর কোনো সন্ত্রাস চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চায় না। দেশের মানুষ ন্যায় ইনসাফের পক্ষে ভোট দেওয়ার জন্য মরিয়া হয়ে আছেন।"
তিনি প্রতিশ্রুতি দেন, জামায়াত ক্ষমতায় এলে দেশের মানুষ আর অনাহারে-অর্ধাহারে থাকবে না এবং দেশের টাকা লুটপাট হবে না। এছাড়াও তিনি নারী অধিকার নিশ্চিত করার পাশাপাশি বেকারত্ব দূর করে কর্মসংস্থান নিশ্চিত করবেন বলে অঙ্গীকার করেন।
গণসংযোগে মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইনের নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।
এসময় আরও উপস্থিত ছিলেন থানা আমীর খলিলুর রহমান টিটু, সেক্রেটারি আলী আহমাদ, জামায়াত নেতা আকতার হোসেন প্রমুখ।

লোড হচ্ছে...