রাজনীতিসোনারগাঁও
অঞ্জন দাসের মনোনয়নপত্র বৈধ
জনগণের শক্তির বিশ্বাস থেকেই আমার নির্বাচনী লড়াই
NewsView

নিউজভিউ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ–৩ আসনে গণসংহতি আন্দোলন মনোনীত প্রার্থী হিসেবে অঞ্জন দাস দাখিলকৃত মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) নির্বাচন কমিশন কর্তৃক এই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় অঞ্জন দাস বলেন,এই নির্বাচন হবে ক্ষমতাবানদের নয়, সাধারণ মানুষের ভোটে রাষ্ট্র নির্ধারণের লড়াই। শ্রমিক, খেটে খাওয়া মানুষ, বেকার যুবক, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠকে উপেক্ষা করে আর কেউ রাজনীতি করতে পারবে না।
দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ–০৩ আসন দখল, লুটপাট ও ভয়ভীতির রাজনীতির পরীক্ষাগার হিসেবে ব্যবহৃত হয়েছে। আমি সেই রাজনীতির বিরুদ্ধে দাঁড়িয়ে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে নেমেছি।
এই নির্বাচনে আমি মাথাল মার্কা প্রতীক নিয়ে দুর্নীতি, কর্তৃত্ববাদ ও স্বৈরতান্ত্রিক রাজনীতির বিরুদ্ধে জনগণের শক্তিকে সংগঠিত করব। জনগণের শক্তিই শেষ কথা এই বিশ্বাস থেকেই আমার নির্বাচনী লড়াই।
নির্বাচন কমিশনের প্রতি জোরালো দাবি নির্বাচনী মাঠে সকল প্রার্থীর জন্য সমান সুযোগ, প্রশাসনের নিরপেক্ষতা এবং জনগণের অবাধ ভোটাধিকার নিশ্চিত করতে হবে। অন্যথায় জনগণ নিজের অধিকার নিজেই আদায় করে নিবে।

লোড হচ্ছে...