সারা দেশ
স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪
NewsView

নিউজভিউ ডেস্ক
চট্টগ্রামের সাতকানিয়ায় নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে গহিন পাহাড়ে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার (১৩ মে) রাতে মামলা দায়েরের পর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে ওই ছাত্রী তার এক বান্ধবীসহ বাড়ির থেকে দূরে এক পাহাড়ি এলাকায় যায়। ফেরার পথে একটি মৎস্য খামারের সাতজন শ্রমিক তাদের পথ আটকান। অভিযুক্তরা দুজনকে জোরপূর্বক ওই ছাত্রীকে গহিন অরণ্যে নিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়। তার সঙ্গে থাকা অপর কিশোরীকে পাহাড়ের একপ্রান্তে আটকে রেখে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনার পর বুধবার রাতে ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাতকানিয়া থানায় একটি মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে সাত আসামির মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন মো. রাকিব (২০), মো. মানিক ইসলাম (২০), আবদুর রহিম (১৯), এবং ১৬ বছর বয়সী এক কিশোর।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) আরিফুল ইসলাম সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা প্রাথমিকভাবে তাঁদের সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনার সঙ্গে জড়িত বাকি তিনজনকে গ্রেপ্তার করতে অভিযান চলছে।

লোড হচ্ছে...