নারায়ণগঞ্জরূপগঞ্জ
শ্রমিক সমাবেশে দিপু ভূঁইয়া
প্রতিটি ঘরে ঘরে চাকরির ব্যবস্থা করবো
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু আগামীতে নির্বাচিত হলে রূপগঞ্জের প্রতিটি ঘরে ঘরে চাকরির ব্যবস্থা করার অঙ্গীকার করেছেন। তিনি বলেন, রূপগঞ্জের স্থানীয় শ্রমিকদের এলাকার শিল্প-কারখানাগুলোতে অগ্রাধিকার দিতে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনুষ্ঠিত শ্রমিক দলের নির্বাচনী প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করে দিপু ভূঁইয়া বলেন, আজকে আপনাদের একটি কথা বলে যাই, আগামীতে ইনশাআল্লাহ রূপগঞ্জের প্রতিটি ঘরে ঘরে চাকরির ব্যবস্থা করবো। রূপগঞ্জে অনেক ইন্ডাস্ট্রি আছে, সেসকল ইন্ডাস্ট্রিতে যেন রূপগঞ্জবাসীকে অগ্রাধিকার দেওয়া হয়, আমরা সেই ব্যবস্থা করবো।
তিনি নারায়ণগঞ্জ জেলায় শ্রমিক দলের সাংগঠনিক দক্ষতার প্রশংসা করেন এবং শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার বিষয়ে দলের মনোযোগ বাড়ানোর নির্দেশ দেন। তিনি বলেন, শ্রমিক দলের উচিত বিভিন্ন কল-কারখানায় নজর দেওয়া, যাতে শ্রমিকরা তাদের মাসিক বেতন ঠিকঠাক মতো পান। পাশাপাশি বাজারের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সমন্বয় করে যেন বেতন নির্ধারণ করা হয়, সেদিকেও নজর রাখতে হবে।
সভায় মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু শ্রমিক দলের কর্মীদের কাজের প্রশংসা করেন এবং রূপগঞ্জ শ্রমিক দলকে সারা নারায়ণগঞ্জ জেলার মধ্যে 'নাম্বার ওয়ান দল' হিসেবে আখ্যায়িত করেন।
সবশেষে তিনি দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সকলের কাছে বিশেষ দোয়া প্রার্থনা করেন, যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরে আসতে পারেন। একই সাথে তিনি দেশনায়ক তারেক রহমানের জন্যও দোয়া চেয়ে তাঁর পথসভা সমাপ্ত করেন।

লোড হচ্ছে...