আন্তর্জাতিক
হরমুজের নাম বদলে ট্রাম্প প্রণালি, প্রকাশ্যে এলো নতুন মানচিত্র
NHP NewsView

নিউজভিউ ডেস্ক
হরমুজ প্রণালির নাম বদলে নিজের নামে ‘ট্রাম্প প্রণালি’ লেখা একটি মানচিত্র সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসি জানিয়েছে, কোনো ক্যাপশন ছাড়াই মানচিত্রটি পোস্ট করা হয় যেখানে কৌশলগত এই গুরুত্বপূর্ণ জলপথকে ‘স্ট্রেইট অফ ট্রাম্প’ হিসেবে দেখানো হয়েছে।
এর আগে এক বক্তৃতায়ও তিনি এই শব্দটি ব্যবহার করেছিলেন। সেখানে উপস্থিত লোকজন হাসাহাসি করলে ট্রাম্প মন্তব্য করেন যে, গণমাধ্যম এটিকে ভুল মনে করলেও তিনি খুব কমই ভুল করেন। মূলত ‘IStandWithTrump47’ নামের একটি অ্যাকাউন্ট থেকে গ্রাফিকটি প্রথম পোস্ট করা হয়েছিল, যা পরে প্রেসিডেন্ট শেয়ার করেন।
এমন এক সময়ে এই মানচিত্রটি সামনে এল যখন ইরানের বিরুদ্ধে মার্কিন নৌ অবরোধ দীর্ঘস্থায়ী হওয়ার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। গত এপ্রিলের মাঝামাঝি থেকে কার্যকর হওয়া এই অবরোধের ফলে বিশ্ববাজারে তেলের দাম গত চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “সব কার্ড এখন আমাদের হাতে। ইরান যদি আলোচনা করতে চায়, তবে তারা আমাদের কাছে আসতে পারে বা ফোন করতে পারে।” এদিকে গত সপ্তাহের শেষে মার্কিন প্রতিনিধিদলের পাকিস্তান সফরও বাতিল করেছেন তিনি।
অন্যদিকে তেহরান প্রস্তাব দিয়েছে যে, যুক্তরাষ্ট্র যদি তাদের বন্দর অবরোধ তুলে নেয় এবং চলমান সংঘাতের অবসান ঘটে, তবে তারা হরমুজ প্রণালি পুনরায় খুলে দেবে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিট এই প্রস্তাবের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে হওয়া আলোচনাও কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছিল। এখন দেখার বিষয়, ট্রাম্পের এই নতুন ‘মানচিত্র কূটনীতি’ সংঘাতকে কোন দিকে নিয়ে যায়।

লোড হচ্ছে...