রাজনীতি
আমাদের কোনো মামা-খালুর দেশ বা বেগমপাড়া নেই: জামায়াত আমির
NewsView

নিউজভিউ ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত কোনো অপশক্তির কাছে কখনো মাথা নত করেনি এবং করবে না। তিনি বলেন, “আমাদের কোনো মামা-খালুর দেশ নেই, বিদেশে কোনো বেগমপাড়াও নেই। আমাদের পাড়া একটাই—আমাদের গর্বের ও কর্মের বাংলাদেশ।”
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ছৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন ছিদ্দিকীর সমর্থনে এই জনসভার আয়োজন করা হয়।
শফিকুর রহমান বলেন, যারা এখনো জনগণের সাথে ফ্যাসিবাদী আচরণ করছে, তাদের দিয়ে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। ফ্যাসিবাদমুক্ত দেশ গড়তে হলে তাদেরই বেছে নিতে হবে যাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করার সাহস আছে। তিনি আক্ষেপ করে বলেন, দফায় দফায় জামায়াত নেতাদের ‘সাজানো সাক্ষী ও পাতানো আদালত’ দিয়ে হত্যা করা হয়েছে, কিন্তু জামায়াত দেশ ছেড়ে পালিয়ে যায়নি। “আমরা ছিলাম, আলহামদুলিল্লাহ আছি এবং ইনশাআল্লাহ এ দেশেই থাকব।”
জামায়াত আমির অঙ্গীকার করেন যে, জামায়াত ক্ষমতায় গেলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষ তাদের প্রাপ্য অধিকার ফিরে পাবে। তিনি বলেন, “আমরা এই দেশটাকে ফুলের বাগানের মতো গড়ব। যোগ্যতা অনুযায়ী সবাই দেশ গড়ার সুযোগ পাবে। সরকার দেখবে না কে কোন ধর্মের বা কোন দলের।”
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামো নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, বর্তমানে তারা যে বেতন পান তা দিয়ে সম্মানের সাথে চলা কঠিন। এই কারণে অনেকে বাধ্য হয়ে বা অভাবে পড়ে অনৈতিক উপার্জনে লিপ্ত হন। জামায়াত ক্ষমতায় গেলে কর্মচারীদের হাতে একটি ‘সম্মানের বেতন স্কেল’ তুলে দেবে যাতে তাদের দুর্নীতির পথে পা বাড়াতে না হয়।
কুমিল্লা-৯ আসনের প্রার্থী ছৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন ছিদ্দিকীর সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাছুম ও আব্দুল হালিম। এছাড়া কুমিল্লা-১০ আসনের প্রার্থী ইয়াছিন আরাফাত, কুমিল্লা-৮ আসনের প্রার্থী শফিকুল আলম হেলাল, সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী এবং খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা মুফতি আব্দুল হক আমিনীসহ জোটের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লোড হচ্ছে...