জাতীয়
বেনাপোল দিয়ে ফিরল পলাতক এমপির মরদেহ
NewsView4
নিউজভিউ ডেস্ক
চব্বিশের অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা কমিটির সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের মরদেহ ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।
রোববার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে দশটায় ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে তার মরদেহ ফেরত পাঠানো হয়। এসময় মৃতের পরিবারের সদস্যরা মরদেহ গ্রহণ করেন।
গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কলকাতার দমদমে ফিনিক্স মেডিক্যাল সেন্টার হাসপাতালে জোয়াহেরুল ইসলামের মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর এক সপ্তাহ আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং তিনি লাইফ সাপোর্টে ছিলেন। মাল্টি অরগান ফেইলিওর এবং হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম সাখাওয়াত হোসেন বলেন, ‘জোয়াহেরুল ইসলামের লাশবাহী অ্যাম্বুলেন্স রাত ৯টার দিকে বাংলাদেশে পৌঁছায়। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে পরিবারের লোকজন টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হয়েছেন।’
নিহতের পরিবার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলে জোয়াহেরুল ইসলাম অবৈধ পথে ভারতে যান এবং কলকাতার নিউ টাউনে বসবাস শুরু করেন। পরবর্তী সময়ে তার স্ত্রীও ভিসা নিয়ে ভারতে যান। পরিবার-পরিজনসহ নিউ টাউনেই বসবাস করছিলেন তিনি।
জোয়াহেরুলের ভাই উপজেলার যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতোয়ার রহমান বলেন, ‘আমরা চাই, আমার ভাইয়ের লাশ আমাদের গ্রামে আনা হোক। সে জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

লোড হচ্ছে...