আন্তর্জাতিক
ইরানের খারগ দ্বীপের কাছে তেলের আস্তরণ
NewsView4

নিউজভিউ ডেস্ক
ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপের সন্নিকটে পারস্য উপসাগরে তেলের এক বিশাল আস্তরণ শনাক্ত করা হয়েছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে, প্রায় ৭১ বর্গকিলোমিটার এলাকা জুড়ে এই আস্তরণটি ছড়িয়ে পড়েছে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
সামুদ্রিক গোয়েন্দা সংস্থার (উইন্ডওয়ার্ড এআই) তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৫ মে) খারগ দ্বীপের উপকূলীয় জলসীমায় প্রথম তেলের এই আস্তরণটি দেখা যায়। শুক্রবারের মধ্যে এটি আশঙ্কাজনকভাবে বিস্তৃত হয়ে পড়ে।
এপির পর্যালোচনা করা স্যাটেলাইট চিত্রে বৃহস্পতিবার (৭ মে) ও শুক্রবার (৮ মে) ইরানের বিভিন্ন নৌযান ও উপকূলীয় লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার আগেই এই তেল নিঃসরণ শুরু হয়েছিল বলে জানা গেছে।
তেলের এ বিশাল আস্তরণটি ঠিক কীভাবে তৈরি হলো, তা এখনো স্পষ্ট নয়। ওই এলাকায় সম্প্রতি কোনো হামলা হয়েছে কি না, সে বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর।

লোড হচ্ছে...