খেলা
পরাজয়কে 'জীবনের অংশ' মেনে নিয়ে দায়বদ্ধতা এড়ানোর চেষ্টা বাংলাদেশ দলের?
NewsView

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দুর্বল পারফরম্যান্সের কারণে এই পরাজয় বাংলাদেশের ক্রিকেটে এক অস্বস্তিকর অধ্যায় হয়ে রইল।
সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ে ৮৪ রানে ৮ উইকেট হারিয়ে চাপে পড়ে দল। শেষ পর্যন্ত ১৬২ রানে পৌঁছালেও আমিরাতের আলিশান শরাফুর অপরাজিত ৬৮ রানে সিরিজ হাতছাড়া করে বাংলাদেশ ক্রিকেট দল।
সিরিজের প্রথম ম্যাচে পারভেজ হোসেন ইমনের ঝড়ো সেঞ্চুরিতে বাংলাদেশ জয় পেলেও বাকি দুই ম্যাচে ব্যর্থতার চিত্রটা পরিষ্কার ছিল।
দ্বিতীয় ম্যাচে আমিরাত ২০৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করে জয় তুলে নেয়, যা আমিরাতের ক্রিকেট দলটির জন্য ঐতিহাসিক, আবার উল্টোদিকে বাংলাদেশের জন্য একটা বড় ধাক্কা।
বিশেষজ্ঞদের মতে, এই হারে দলের প্রস্তুতি ও পরিকল্পনায় বড়সড় ঘাটতির প্রমাণ মিলেছে। অনেকে বলছেন বাংলাদেশের ফিল্ডিং দেখে মনে হয়েছে দলের প্রতি দায়বদ্ধতার অভাব রয়েছে।
২০২৪ সালে যুক্তরাষ্ট্র, ২০২১ সালে বিশ্বকাপের মঞ্চে স্কটল্যান্ড, ২০১৪ সালে বিশ্বকাপে হংকং-এর বিরুদ্ধে বাংলাদেশ আন্তর্জাতিক টি২০ ম্যাচ হেরেছে।
এছাড়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে হারের ইতিহাস আছে এবং আয়ারল্যান্ড ও আফগানিস্তান যখন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সহযোগী দেশ ছিল তখনও নানা ইভেন্টে বাংলাদেশ হেরেছে।
তবে তখন এক ম্যাচ হারতো বাংলাদেশ; ২০২৪ সালে যুক্তরাষ্ট্র এবং ২০২৫ সালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হারলো সিরিজ।

লোড হচ্ছে...