শিক্ষা
সমাজের জন্য কিছু করার প্রত্যয়
আদর্শ স্কুল ২০০৬ ব্যাচের ইফতার
NHP NewsView

নিউজভিউ
ইফতার ও সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের আদর্শ স্কুলের ২০০৬ ব্যাচের শিক্ষার্থীরা সমাজে গঠনমূলক কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে শহরের মাসদাইর ঈদগাহ মাঠের পাশে স্কাই রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়।
এ সময় সাবেক শিক্ষার্থীরা তাদের স্কুলজীবনের স্মৃতিচারণ করেন এবং সুন্দর সময়গুলোর কথা তুলে ধরেন। তারা বলেন, ভালো মানের শিক্ষা মানুষকে মানবিক করে তোলে। আজকের সমাজের মানবিক সংকট উত্তরণে ভালো ও নৈতিক শিক্ষার বিকল্প নেই। এছাড়া একজন মানুষকে শুধু স্কুলজীবনেই নয়, সারা জীবন শিক্ষার মধ্য দিয়ে যেতে হয়।
এ সময় তারা নিজেদের অবস্থান থেকে সম্মিলিতভাবে সমাজের জন্য কিছু করার প্রত্যয় ব্যক্ত করেন।
আয়োজনের সমন্বয়কারী ছিলেন স্কুলটির সাবেক শিক্ষার্থী প্রণয় এবং গালিব। তারা বলেন, স্কুলবন্ধুদের মধ্যে হৃদ্যতা ও সহমর্মিতা বাড়ানোর জন্য আমাদের এই উদ্যোগ ভবিষ্যতেও চলতে থাকবে। অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানান তিনি।

লোড হচ্ছে...