নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে হাজার শয্যার হাসপাতাল গড়তে চায় বিদেশি কোম্পানি
NewsView5

নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জে ১ হাজার শয্যার আধুনিক ও বিশ্বমানের হাসপাতাল নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে চীন, ইংল্যান্ড ও স্পেনের একটি কোম্পানি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অফার লেটার পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
রোববার (১৪ জুন) নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
সাখাওয়াত হোসেন খান বলেন, জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও নারায়ণগঞ্জে এখনো কোনো মেডিকেল কলেজ নেই। তাই বিদ্যমান ৩০০ শয্যার হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, প্রস্তাবিত ১ হাজার শয্যার বিশেষায়িত হাসপাতাল ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার বিষয়ে স্থানীয় সংসদ সদস্য এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় চিঠিপত্র পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে প্রকল্পটি বাস্তবায়নের আহ্বানও জানান তিনি।

লোড হচ্ছে...