রাজনীতিসদর
নারায়ণগঞ্জে ডিআইজি রেজাউল করিম মল্লিক
কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না
NewsView

নিউজভিউ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। তিনি বলেছেন, “মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের প্রত্যাশা অনুযায়ী ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে পুলিশ প্রতিজ্ঞাবদ্ধ।”
সোমবার (১২ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত বিশেষ অপরাধ সভায় তিনি এ কথা বলেন। বক্তব্যের শুরুতেই তিনি মহান স্বাধীনতা যুদ্ধ এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
নির্বাচন প্রসঙ্গে ডিআইজি বলেন, পুলিশকে সম্পূর্ণ সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। প্রতিটি থানার অফিসার ইনচার্জদের (ওসি) সতর্ক থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, জননিরাপত্তা রক্ষায় পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দিতে হবে।
অপরাধ সভা শেষে ডিআইজি রেজাউল করিম মল্লিক নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভায় অংশ নেন। সেখানে জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও পুলিশ সদস্যরা তাদের সমস্যার কথা তুলে ধরেন। ডিআইজি তাৎক্ষণিকভাবে কিছু সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আইজিপিকে অবহিত করবেন বলে আশ্বস্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। এ সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সকল পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

লোড হচ্ছে...