নারায়ণগঞ্জবন্দর
বন্দরে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
NewsView

নিউজ ভিউ
নারায়ণগঞ্জের বন্দরে পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সন্ত্রাসী হামলার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা মোস্তাফিজুর রহমানকে (৪৩) গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে মদনগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
গ্রেপ্তারকৃত মোস্তাফিজুর ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ ইসলামপুর এলাকার বাদল মোল্লার ছেলে।
পুলিশ জানায়, গত জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের খাবার সরবরাহ করায় ইসলামী আন্দোলনের সমর্থক জাহিদ আল-আমিন বুলবুলের অটোরিকশা গ্যারেজে হামলা চালায় একদল সন্ত্রাসী। গত ২২ জুলাই গভীর রাতে মোস্তাফিজুরের নেতৃত্বে ওই হামলায় ২৩টি অটোরিকশা লুটপাট ও ব্যাপক ভাঙচুর চালানো হয়। এই ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
বন্দর থানা পুলিশ জানায়, এলাকায় শান্তি বজায় রাখতে তালিকাভুক্ত অপরাধীদের গ্রেফতারে এমন অভিযান অব্যাহত থাকবে।

লোড হচ্ছে...