নারায়ণগঞ্জসোনারগাঁও
মেঘনায় সিমেন্টের ট্রলারে ঘুমিয়ে থাকা নিখোঁজ দুই যুবকের মরদেহ উদ্ধার
NewsView

সোনারগাঁয়ের মেঘনা নদীতে সিমেন্টবোঝাই ট্রলারডুবির মর্মান্তিক ঘটনায় নিখোঁজ থাকা দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় নদী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং নৌ-পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
নিহত দুই যুবক হলেন, আলী সরদারের ছেলে রনি সরদার এবং স্বপন মৃধার ছেলে শুভ । দুজনই বরিশালের বন্দর উপজেলার বিসারত গ্রামের বাসিন্দা।
জানা যায়, বৃহস্পতিবার বিকেলে উপজেলার বৈদ্যেরবাজার সোনাময়ী এলাকায় আমান সিমেন্ট ফ্যাক্টরি থেকে ট্রলারটিতে বরিশাল নিয়ে যাওয়ার জন্য দুই হাজার ব্যাগ সিমেন্ট ভর্তি করা হয়। সিমেন্ট লোড শেষে ট্রলারটি মাঝ নদীতে নোঙর করে রাখা হয় এবং ট্রলারে থাকা রনি ও শুভ ঘুমিয়ে পড়েন।
ঘুমন্ত অবস্থায় ট্রলারটির তলা ফেটে যায় এবং তা ধীরে ধীরে পানির নিচে তলিয়ে যেতে শুরু করে। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাতেই উদ্ধারের চেষ্টা করলেও নদীতে তীব্র স্রোত থাকায় কাজ বন্ধ রাখতে হয়। শুক্রবার সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু হয়।
দীর্ঘ চেষ্টার পর শুক্রবার বিকেলে নিখোঁজ দুই যুবকের মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়।
বৈদ্যেরবাজার পুলিশ ফাঁড়ি পরিদর্শক (ইনচার্জ ) মাহবুবুর রহমান জানান, সিমেন্ট ভর্তি ট্রলারটি মাঝ নদীতে অবস্থানকালে পানিতে তলিয়ে যায়। ট্রলারে থাকা নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার শেষে পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই তা হস্তান্তর করা হয়েছে।

লোড হচ্ছে...