নারায়ণগঞ্জবন্দর
বন্দর লক্ষ্মণখোলায় খালেদা জিয়ার জন্য মোনাজাত
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় বন্দর থানাধীন উত্তর লক্ষ্মণখোলা বাজার সংলগ্নে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ আসর এই দোয়া মাহফিলের আয়োজন করা হয় ২৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের উদ্যোগে এবং স্বেচ্ছাসেবক দল নেতা মো. শাহ আলম ও বিএনপি নেতা সাইদুর রহমানের তত্ত্বাবধানে।
দোয়া মাহফিলে মোশাররফ হোসেন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। তিনি বলেন, "আমাদের মা মাটি মানুষের নেত্রী, আপসহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অনেক অসুস্থ, জীবন-মরণের মাঝে। আপনারা সকলে আমার মাটি ও মানুষের মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামীন তাকে যেন দ্রুত সুস্থতা ও নেক হায়াত দান করেন।"
স্বেচ্ছাসেবক দলের নেতা মো. শাহ আলম নেত্রীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, দীর্ঘ ১৭ বছর মামলা-হামলার শিকার হয়ে এবং ছেলে হারিয়েও তিনি আপোষ করেননি, সবসময় দেশের মানুষের ও দলের কথা চিন্তা করেছেন। তিনি সকলের কাছে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন, যাতে নির্বাচনের আগে তিনি সুস্থ হয়ে নেতাকর্মীদের মাঝে ফিরে আসতে পারেন।
দোয়া ও মিলাদ মাহফিলে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতা মাহবুল হোসেন, বিএনপি নেতা নুর আলম খন্দকার, ২৫ নং ওয়ার্ড বিএনপি মহিলা নেত্রী আয়শা আত্তার, শ্রমিক নেতা মনির সাউদ, সহ-সভাপতি তারেক জিয়া পরিষদের সুবেল, বিএনপি নেতা রুবেল সহ ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

লোড হচ্ছে...