রাজনীতি
এটিএম কামালের মায়ের মৃত্যুতে বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিনের শোক
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামালের মা, প্রবীণ নারী নেত্রী শাহানা খানম চৌধুরীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।
সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় এক শোকবার্তায় গিয়াসউদ্দিন বলেন, "শাহানা খানম চৌধুরী ছিলেন নারায়ণগঞ্জের নারী জাগরণ ও রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। শহীদ জিয়ার আদর্শের প্রতি তাঁর অবিচল নিষ্ঠা এবং সামাজিক কর্মকাণ্ডে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে আমরা একজন অভিভাবককে হারালাম।"
গিয়াসউদ্দিন আরও বলেন, "এটিএম কামাল আমার অত্যন্ত ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোদ্ধা। তাঁর এই কঠিন সময়ে আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আল্লাহ যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন এবং শোকবিহ্বল পরিবারকে এই শোক সইবার শক্তি দান করেন।"
উল্লেখ্য, সোমবার বিকেলে মিশনপাড়ার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে শাহানা খানম চৌধুরী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে গিয়াসউদ্দিনের পাশাপাশি নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।

লোড হচ্ছে...