জাতীয়
পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ঈদ বোনাস দিলেন প্রধানমন্ত্রী
NewsView6

শুক্রবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দেশের সকল সিটি করপোরেশনের প্রশাসক-মেয়রদের কাছে ঈদ বোনাসের চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : প্রধানমন্ত্রীর কার্যালয়
নিউজভিউ ডেস্ক
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের সকল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের বোনাসের চেক হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল শুক্রবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দেশের সকল সিটি করপোরেশনের প্রশাসক-মেয়রদের কাছে ঈদ বোনাসের চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশের সিটি করপোরেশনের প্রশাসক-মেয়রদের কাছে করপোরেশনসমূহের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ঈদ বোনাসের চেক হস্তান্তর করেছেন।’
একই সঙ্গে প্রধানমন্ত্রী প্রত্যেকে সিটি করপোরেশনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে প্রশাসকদের প্রতি নির্দেশনা দেন, ক্লিন সিটি গড়ে তুলতে বলেন। নগরীতে জলাবদ্ধতা যাতে না হয়, সেজন্য খাল-নর্দমা নিয়মিত পরিষ্কার রাখতে প্রশাসকদের উদ্যোগী হতে বলেন তিনি।
এ সময় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।
ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, সিলেটসহ মোট ১৩টি সিটি করপোরেশনের প্রশাসক ও মেয়রগণ এ সময় ছিলেন।
এ বছরের ঈদুল ফিতরের আগে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতার কর্মীদের ৫ হাজার টাকা করে ঈদ উপহার দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

লোড হচ্ছে...