রাজনীতি
‘ফ্যাসিস্টের দোসর' বলায় এমপি আল আমিনকে অবরুদ্ধ করার অভিযোগ হাতেমের বিরুদ্ধে
NHP NewsView

নিউজভিউ
ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিনকে অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে বিকেএমইএ সভাপতির বিরুদ্ধে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলেন এমপি আল আমিন। মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় বিসিক শিল্পনগরী এলাকায় এই ঘটনা ঘটে। এতে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়।
সংসদ সদস্যের বক্তব্যের সময় প্রথমে অনুষ্ঠানস্থল ত্যাগ এবং পরে বিক্ষোভ ও এমপিকে অরুদ্ধ করার অভিযোগ পাওয়া যায় মোহাম্মদ হাতেম সমর্থকদের বিরুদ্ধে।
জানা গেছে, ইফতার মাহফিলে এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন ও বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম উভয়ই আমন্ত্রিত অতিথি ছিলেন। তবে মঞ্চে মোহাম্মদ হাতেমকে উপস্থিত দেখে আল আমিন সেখানে বসতে অনীহা প্রকাশ করেন। পরে বক্তব্যকালে তিনি বলেন, ‘আমি ফ্যাসিস্টের দোসরের সাথে এক মঞ্চে বসবো না।’ সংসদ সদস্যের এই বক্তব্যের সময় তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়ে মোহাম্মদ হাতেম ও তাঁর অনুসারীরা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। এর কিছুক্ষণ পর হাতেম অনুসারীরা জড়ো হয়ে অনুষ্ঠানস্থলের বাইরে ঘেরাও করে বিক্ষোভ করেন।
ঘটনা প্রসঙ্গে সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন গণমাধ্যমে বলেন, ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার উপস্থিতিতে দেওয়া একটি বক্তব্যের কারণে তিনি মোহাম্মদ হাতেমকে ‘ফ্যাসিস্টের দোসর’ মনে করেন এবং সেই অবস্থান থেকেই তিনি এক মঞ্চে বসতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি আরও দাবি করেন, অনুষ্ঠান থেকে বের হয়ে হাতেম ও তাঁর অনুসারীরা তাঁকে অবরুদ্ধ করার চেষ্টা করেন, যে পরিস্থিতিতে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
অন্যদিকে, এই অভিযোগ ও পরিস্থিতির বিষয়ে বক্তব্য জানতে মোহাম্মদ হাতেমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
ফতুল্লা থানার পরিদর্শক আব্দুল মান্নান জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

লোড হচ্ছে...