নারায়ণগঞ্জসদর
নারায়ণগঞ্জে শব্দদূষণ বিরোধী বিশেষ অভিযান, ৩ যানবাহনে জরিমানা
NewsView

নিউজ ভিউ
শিল্পনগরী নারায়ণগঞ্জের জনস্বাস্থ্য রক্ষায় শব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় সদর উপজেলা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালনা করে তিনটি যানবাহনকে নগদ অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিনব্যাপী এই অভিযান চালানো হয়।
অভিযানটি যৌথভাবে পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. তারিকুল ইসলাম এবং সুনিম সোহানা। এ সময় অভিযানে নারায়ণগঞ্জ থানা পুলিশের একটি দল এবং পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অভিযানের শুরুতেই উচ্চমাত্রার হর্ন ব্যবহারকারী যানবাহনকে চিহ্নিত করা হয় এবং পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম সংশ্লিষ্ট আইনে প্রসিকিউশন প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এর বিধি অমান্য করে জনবসতিপূর্ণ এলাকায় অতিরিক্ত শব্দ সৃষ্টি করার দায়ে তিনটি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধের ধরণ অনুযায়ী মালিকদের কাছ থেকে মোট ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর তিনটি উচ্চমাত্রার হর্ন তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।
পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, অতিরিক্ত হর্ন বাজানো কেবল আইনত অপরাধই নয়, এটি মানুষের শ্রবণশক্তি ও মানসিক স্বাস্থ্যের জন্য দীর্ঘমেয়াদী ঝুঁকির কারণ। জেলায় শব্দদূষণসহ পরিবেশের ভারসাম্য রক্ষায় দূষণকারী যানবাহন, কলকারখানা এবং নির্মাণাধীন বিভিন্ন প্রকল্পের বিরুদ্ধে এই ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

লোড হচ্ছে...