নারায়ণগঞ্জসদর
আ.লীগ লকডাউনের নামে নাশকতামূলক পরিকল্পনার ছক কষছে: এড. টিপু
NewsView

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নগরীতে এক বিশাল বিক্ষোভ মিছিল করেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের ঘোষিত 'লকডাউন' কর্মসূচি প্রতিহত করার উদ্দেশ্যেই এই মিছিলটি আয়োজন করা হয়। দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত এই মিছিল শহরের বিভিন্ন অলিগলি ও প্রধান সড়ক অতিক্রম করে।
মিছিলে সংগঠনটির আহ্বায়ক এডভোকেট মো. সাখাওত হোসেন খান এবং সদস্য সচিব এডভোকেট মো. আবু আল-ইউসুফ খান টিপু নেতৃত্ব দেন। তাঁদের নেতৃত্বে শত শত দলীয় নেতাকর্মী অংশ নেন।
মিছিল শেষে সদস্য সচিব এডভোকেট মো. আবু আল-ইউসুফ খান টিপু বলেন, "শেখ হাসিনা দেশের অর্থ-সম্পদ লুটপাট করে বিদেশে পালিয়েছেন; বাংলাদেশের সাধারণ মানুষের দুর্দশা গভীর হচ্ছে এবং তারা (আওয়ামী লীগ) গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করতে বিভিন্ন কৌশল নিচ্ছে।"
তিনি অভিযোগ করেন, "শেখ হাসিনা ভারতে বসে গণহত্যার বিচারের কার্যক্রমকে ব্যাহত করতে না পারে সেই উদ্দেশ্যেই আওয়ামী লীগ লকডাউনের নামে তাদের দোসররা নানা প্রকার নাশকতামূলক পরিকল্পনার ছক কষছে। তবে আমরা নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সকলে ঐক্যবদ্ধ হয়ে সকল ধরনের ষড়যন্ত্র প্রতিহত করব।"
এডভোকেট টিপু আরও বলেন, "আজ তিন দিন ধরে আমরা রাজপথে আছি। রাতের আঁধারে কিছু বিচ্ছিন্ন ঘটনাও ঘটাতে চাইলে তাদের তা সহজে সম্ভব হবে না। আমাদের সকল নেতাকর্মীরা প্রতিটি পাড়া-মহল্লা ও ওয়ার্ডে পাহারা বজায় রাখছে।" তিনি আওয়ামী লীগের লকডাউন ডাক প্রত্যাখ্যান করে যেকোনো অপপ্রচেষ্টা থেকে জনগণের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করাই তাঁদের লক্ষ্য বলে জানান।
তিনি উল্লেখ করেন, মিছিলটি শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে। আগামী দিনগুলোতেও দলের সকল স্তরের নেতাকর্মীর ঐক্যের মাধ্যমে সকল পরিকল্পিত পদক্ষেপ প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় মিছিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মো. মাসুদ রানা, সিনিয়র সহ-সভাপতি মো. আক্তার হোসেন, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ফারুক হোসেন সহ বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী।

লোড হচ্ছে...