আদালতসদর
ভেজাল সেমাই-শিশু খাদ্য উৎপাদন, আমিন স্কয়ার প্রতিষ্ঠানে জরিমানা
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের ফতুল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি এবং ভেজাল শিশু খাদ্য উৎপাদনের দায়ে একটি প্রতিষ্ঠানে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৯ মার্চ) দুপুরে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের নয়ামাটি এলাকায় র্যাব-১১ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, নয়ামাটি এলাকার ‘আমিন স্কয়ার বিডি লিমিটেড’ নামক প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন করা হচ্ছিল। এছাড়া শিশুদের জন্য তৈরি বিভিন্ন খাদ্যপণ্যে বিষাক্ত কেমিক্যাল ব্যবহার, নকল পণ্য উৎপাদন এবং পণ্যের মোড়কে কোনো মেয়াদের তারিখ না থাকার প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। এসব অপরাধের দায়ে প্রতিষ্ঠানটিকে নগদ এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
র্যাব-১১-এর পক্ষ থেকে জানানো হয়েছে, পবিত্র রমজান ও আসন্ন ঈদকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা যাতে ভেজাল খাদ্যদ্রব্য বাজারজাত করতে না পারে, সেজন্য তাদের গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। জনগণের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে র্যাবের অভিযান কঠোরভাবে অব্যাহত থাকবে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে র্যাব-১১-এর একটি চৌকস দল সহযোগিতা প্রদান করে। অভিযান শেষে জব্দকৃত অস্বাস্থ্যকর খাদ্যপণ্য ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়।

লোড হচ্ছে...