সারা দেশ
জলাবদ্ধতা নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
NewsView6

গতকাল রবিবার জামালপুর বিসিক কার্যালয়ের সামনে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করা হয়
নিউজভিউ ডেস্ক
টানা ১৯ বছরের জলাবদ্ধতা নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করেছে স্থানীয়রা। গতকাল রবিবার জামালপুর বিসিক কার্যালয়ের সামনে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করা হয়। এতে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে ঢাকা থেকে আসা ও ঢাকাগামী যাত্রীরা।
প্রথমে সকাল ১০টার দিকে দড়িপাড়া, দাপুনিয়াসহ পাঁচটি এলাকার বাসিন্দাদের ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়। পরে মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এসময় ভুক্তভোগীরা জানান, টানা ১৯ বছরের জলাবদ্ধতায় শতশত একর ফসলি জমি ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হচ্ছে। বিষয়টি প্রশাসনকে বার বার জানিয়েও কোনো সমাধান পাননি তারা। তাই দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের দাবিতে তারা এই অবরোধ করেন।
পরে বেলা ১টার দিকে জামালপুর পৌরসভার কর্মকর্তাদের আশ্বাসে প্রায় দুই ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করেন স্থানীয়রা। এরপর স্বাভাবিক হয় জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের যান চলাচল।
জামালপুর পৌরসভার সহকারী প্রকৌশলী সোহেল মিয়া বলেন, ‘দ্রুত পানি নিষ্কাশনের কাজ শুরু করা হয়েছে। আশা করা যাচ্ছে, দ্রুত সময়ের মধ্যে জলাবদ্ধতা নিরসনে জন্য স্থায়ী ব্যবস্থা করা হবে।’
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন,‘জলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসী সড়ক অবরোধ করেছিলেন। পরে তাদের বুঝিয়ে অবরোধ তুলে নেওয়া হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

লোড হচ্ছে...