রাজনীতিসদর
সিদ্ধিরগঞ্জে গণসংহতির কার্যালয় উদ্বোধন
NHP NewsView

নিউজভিউ
জনমানুষের রাজনৈতিক অধিকার আদায় এবং স্থানীয় সমস্যা সমাধানের লক্ষ্যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গণসংহতি আন্দোলনের (জিএসএ) নতুন থানা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে থানার বার্মা স্ট্যান্ড এলাকায় কার্যালয়টি উদ্বোধন শেষে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার অংশ হিসেবে এই কর্মসূচির আয়োজন করা হয় বলে নেতারা জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহানগর সমন্বয়কারী মো. বিপ্লব খাঁন বলেন, সিদ্ধিরগঞ্জ মূলত শ্রমজীবী মানুষের জনপদ। দীর্ঘদিনের গ্যাস সংকট, বিশুদ্ধ পানির অভাব ও জলাবদ্ধতার মতো সমস্যাগুলো সমাধানে এই কার্যালয় এখন থেকে স্থানীয় মানুষের পাশে দাঁড়িয়ে সংগঠিত আন্দোলন গড়ে তুলবে। মওলানা ভাসানীর আদর্শকে ধারণ করে মেহনতী মানুষের অধিকার আদায়ে গণসংহতি আন্দোলন রাজপথে লড়াই অব্যাহত রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে জেলার নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস বলেন, গণসংহতি আন্দোলন কেবল ক্ষমতার নয়, বরং ব্যবস্থার পরিবর্তনের রাজনীতিতে বিশ্বাসী। আজকের এই নতুন কার্যালয় স্থানীয় পর্যায়ে জনগণের প্রকৃত রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশে বড় ভূমিকা রাখবে। সভাপতির বক্তব্যে থানা শাখার আহ্বায়ক জিয়াউর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, এলাকার গ্যাস-পানি সংকটের পাশাপাশি চাঁদাবাজি, মাদক ও দখলদারিত্বের বিরুদ্ধেও রাজপথে কঠোর অবস্থান গ্রহণ করা হবে।
সিদ্ধিরগঞ্জ থানা শাখার সদস্য সচিব মো. সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ছাত্র ফেডারেশন জেলার সভাপতি সাইদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন সোনারগাঁও উপজেলার আহ্বায়ক মোমেন হোসেন প্রান্ত, সদস্য সচিব মোবাশ্বির হোসাইনসহ যুব ও ছাত্র ফেডারেশনের জেলা নেতারা।
এছাড়া স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেন। সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।

লোড হচ্ছে...