শিক্ষা
বিনামূল্যে খাৎনা ও উপহার দেবে বিদ্যানিকেতন ট্রাস্ট
NewsView

সামাজিক দায়বদ্ধতা আর সেবার ব্রত নিয়ে নারায়ণগঞ্জের পশ্চিম দেওভোগ এলাকায় আয়োজিত হতে যাচ্ছে এক ব্যতিক্রমী মানবিক অনুষ্ঠান। শিশুদের নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সম্পূর্ণ বিনামূল্যে অত্যাধুনিক পদ্ধতিতে ‘সুন্নতে খাৎনা’ কার্যক্রমের উদ্যোগ নিয়েছে বিদ্যানিকেতন ট্রাস্ট।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যানিকেতন হাই স্কুল প্রাঙ্গণে এই বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হবে। লায়ন্স ক্লাব অব ঢাকা নারায়ণগঞ্জ সিটি ও লিও ক্লাব অব নারায়ণগঞ্জ সিটি'র সার্বিক সহযোগিতায় এই মহতী উদ্যোগটি পরিচালিত হচ্ছে।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রথাগত পদ্ধতির বাইরে সম্পূর্ণ আধুনিক ও ডাক্তারী পদ্ধতিতে বাচ্চাদের ‘অ্যানেস্থেশিয়া’ বা অবশ করে খাৎনা করানো হবে। এতে ব্যবহার করা হবে উন্নতমানের ‘কসমেটিকস সুতা’, যার ফলে পরবর্তীতে সেলাই কাটার কোনো ঝামেলা বা যন্ত্রণা পোহাতে হবে না।
এদিকে, খাৎনা করা প্রতিটি শিশুর জন্য থাকছে বিশেষ উপহার সামগ্রী। ট্রাস্টের পক্ষ থেকে প্রতিটি বাচ্চাকে একটি করে লুঙ্গি, গামছা এবং পরবর্তী ৫ দিনের প্রয়োজনীয় ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে।
যোগাযোগ: ০১৯৬৩৪৪৮১৪৭। বিজ্ঞপ্তি

লোড হচ্ছে...