সারা দেশ
ফুলছড়িতে ভিজিএফের চালবোঝাই দুই নৌকা ডুবে গেছে
NewsView6

ডুবে যাওয়া নৈাকা থেকে চাল উদ্ধারের চেষ্টা চলছে
নিউজভিউ ডেস্ক
গাইবান্ধার ফুলছড়িতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে বিতরণের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চালবোঝাই দুইটি ইঞ্জিনচালিত নৌকা ব্রহ্মপুত্র নদীতে ডুবে গেছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের ব্রহ্মপুত্র নদীর বালাসীঘাট এলাকায় বৈরী আবহাওয়ার মধ্যে এ দুর্ঘটনা ঘটে। এতে বিপুল পরিমাণ চাল নদীগর্ভে তলিয়ে যাওয়ায় হতদরিদ্র মানুষের মধ্যে ঈদের সহায়তা বিতরণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্র জানায়, দুর্গম চরাঞ্চল অধ্যুষিত এরেন্ডাবাড়ী ইউনিয়নের দুস্থ পরিবারের জন্য সরকারিভাবে বরাদ্দ দেওয়া ভিজিএফের মোট ৪৬৭ বস্তা চাল বুধবার বালাসীঘাটে এনে মজুত করা হয়। প্রতি বস্তায় ছিল ৫০ কেজি করে চাল। পরে সেগুলো ইউনিয়নে পৌঁছে দিতে তিনটি ইঞ্জিনচালিত নৌকায় তোলা হয়।
বৃহস্পতিবার সকালে বৃষ্টি ও ঝড়ো হাওয়ার মধ্যেই নৌকাগুলো নদীপথে রওনা হওয়ার প্রস্তুতি নেয়। এ সময় আকস্মিক দমকা বাতাস ও উত্তাল ঢেউ ও প্রবল স্রোতের কবলে পড়ে দুটি নৌকা ডুবে যায়। এতে নৌকায় থাকা বিপুল পরিমাণ চাল নদীতে তলিয়ে যায় বলে জানা গেছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা নদী থেকে চাল উদ্ধারের চেষ্টা শুরু করে।
এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান ভিজিএফ-এর চালবোঝাই নৌকা ডুবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ঈদ উপলক্ষে এরেন্ডাবাড়ী ইউনিয়নের অসহায় মানুষের মধ্যে বিতরণের জন্য সরকারি ভিজিএফের চাল বুধবার বিকালে নৌকা বোঝাই করে রাখা হয়েছিল। সকালে ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে দুটি নৌকা নদী তীরেই ডুবে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে চাল উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের দাবি, বৈরী আবহাওয়ার মধ্যেও তড়িঘড়ি করে চাল পরিবহনের সিদ্ধান্ত নেওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। পাশাপাশি দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ করে ক্ষতিগ্রস্ত দুস্থ পরিবারগুলোর জন্য বিকল্প ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

লোড হচ্ছে...