নারায়ণগঞ্জসদর
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। রোববার (৩ মে) রাত ৩টার সময় ফতুল্লা থানার কুতুবপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন শরীয়তপুর জেলার জাজিরা থানার সোহাগ মিয়া (২৯) এবং বরিশাল জেলার গৌরনদী থানার হীরা বেপারী (২৭)।
ঘটনার বিবরণে জানা যায়, ২০২৩ সালে ফতুল্লা থানায় দায়েরকৃত একটি মাদক মামলার বিচারকার্য শেষে নারায়ণগঞ্জের বিজ্ঞ স্পেশাল জজ আদালত ওই দুই আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই আসামিরা পলাতক ছিলেন। পরবর্তীতে র্যাব-১১ এর গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাদের অবস্থান নিশ্চিত করে কুতুবপুর এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধীদের দমনে এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

লোড হচ্ছে...