রাজনীতি
এটিএম কামালের মায়ের মৃত্যুতে সিরাজুল মামুনের শোক
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামালের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী এবিএম সিরাজুল মামুন। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে মৃত্যুর সংবাদ পাওয়ার পরপরই শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে তিনি এটিএম কামালের শহরের মিশনপাড়াস্থ বাসভবনে ছুটে যান।
ব্যক্তিগত ও রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে এই দুই নেতার মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের পারিবারিক হৃদ্যতা সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। সিরাজুল মামুন মরহুমার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন।
জানা গেছে, এবিএম সিরাজুল মামুনের পিতা ও গণবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম হাবিবুর রহমানের সাথে এটিএম কামালের পিতার ছিল গভীর বন্ধুত্ব। সেই সূত্র ধরে শৈশব থেকেই দুই পরিবারের মধ্যে ছিল নিবিড় যাতায়াত। শোকবার্তায় সিরাজুল মামুন বলেন, "আমাদের দুই পরিবারের সম্পর্ক বহু পুরোনো। কামাল ভাই আমার আব্বার ছাত্র ছিলেন এবং আমাদের বাবাদের মধ্যে ছিল অকৃত্রিম বন্ধুত্ব। আজকের এই শোকার্ত মুহূর্তে আমি গভীর সমবেদনা জানাই। আল্লাহ তায়ালা যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দান করেন।"
এ সময় সিরাজুল মামুনের সাথে আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিস মহানগর শাখার সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, বিশিষ্ট নারী নেত্রী ও শিক্ষক শাহানা খানম চৌধুরী সোমবার বিকেলে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

লোড হচ্ছে...