নারায়ণগঞ্জসদর
যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘অসম বাণিজ্য চুক্তি’ বাতিলের দাবিতে বাসদের বিক্ষোভ
NHP NewsView

নিউজভিউ
যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত ‘এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড’ চুক্তিকে জাতীয় স্বার্থবিরোধী ও সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। একই সাথে ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলা এবং ফিলিস্তিনে চলমান গণহত্যার তীব্র প্রতিবাদ জানিয়েছে দলটি। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জের ২নং রেলগেট এলাকায় আয়োজিত এক সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে এসব দাবি তোলা হয়।
বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ এবং সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক সুলতানা আক্তার। বক্তারা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার তাদের এখতিয়ার বহির্ভূতভাবে নির্বাচনের মাত্র তিন দিন আগে এই গোপন ও একতরফা চুক্তি স্বাক্ষর করেছে, যা সংবিধানের ১৪৫(ক) অনুচ্ছেদের স্পষ্ট লঙ্ঘন।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, এই চুক্তির ফলে বাংলাদেশকে উচ্চমূল্যে মার্কিন জ্বালানি, খাদ্যশস্য ও প্রতিরক্ষা সরঞ্জাম আমদানিতে বাধ্য করা হবে। এর ফলে দেশীয় শিল্প ও কৃষি খাত ধ্বংসের মুখে পড়বে এবং বিপুল সংখ্যক শ্রমিক কর্মসংস্থান হারাবে। চুক্তির বিভিন্ন ধারায় বাংলাদেশের ওপর শুল্ক ও শুল্ক-বহির্ভূত বাধ্যবাধকতা আরোপ করে মূলত যুক্তরাষ্ট্রের একক সুবিধা নিশ্চিত করা হয়েছে, যা দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেবে।
সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বাসদ নেতারা আরও বলেন, ইরান ও ফিলিস্তিনে মার্কিন-ইসরায়েলি হামলা বিশ্বশান্তির জন্য বড় হুমকি। এই বৈশ্বিক ষড়যন্ত্র ও জাতীয় স্বার্থবিরোধী চুক্তির প্রতিবাদে আগামী ১৬ থেকে ২২ এপ্রিল দেশব্যাপী গণসংযোগ এবং ২৭ এপ্রিল সংসদ অভিমুখে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

লোড হচ্ছে...